অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সংক্রান্ত সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া হলো। আরও কিছু জানার থাকলে সরাসরি আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করুন।
কীভাবে অর্ডার করব?
পছন্দের পণ্যে গিয়ে “অর্ডার করুন” বাটনে চাপ দিন, তারপর নাম, মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা দিয়ে কনফার্ম করুন। চাইলে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজেও অর্ডার করতে পারেন। এরপর আমাদের টিম ফোনে অর্ডারটি কনফার্ম করবে।
পেমেন্ট কীভাবে করব?
ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে ডেলিভারি প্রতিনিধিকে টাকা পরিশোধ করবেন। তবে উচ্চ মূল্যের পণ্য, দূরবর্তী লোকেশন বা অতীতে রিটার্ন রেকর্ড থাকলে ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া হতে পারে।
ডেলিভারিতে কত দিন লাগে?
অর্ডার কনফার্মের পর ঢাকার ভেতরে ১–৩ কার্যদিবস এবং ঢাকার বাইরে ২–৫ কার্যদিবস। বিস্তারিত Shipping Policy-তে দেখুন।
ডেলিভারি চার্জ কত?
ঢাকার ভেতরে ৳৮০ এবং ঢাকার বাইরে ৳১৩০। পণ্যের ওজন বা আকার বিশেষ হলে চার্জ সামান্য বাড়তে পারে, যা কনফার্মের সময় জানিয়ে দেওয়া হবে।
পার্সেল পেলে কী করতে হবে?
প্যাকেটের বাহ্যিক অবস্থা দেখে নিন। পার্সেল খোলার সময় অবশ্যই একটি স্পষ্ট আনবক্সিং ভিডিও করুন। রিটার্ন বা রিপ্লেসমেন্টের দাবির জন্য এই ভিডিও প্রমাণ হিসেবে বাধ্যতামূলক।
পণ্য ভাঙা বা ভুল এলে কী করব?
ডেলিভারি পাওয়ার ২৪–৪৮ ঘণ্টার মধ্যে আনবক্সিং ভিডিও ও ছবিসহ আমাদের সাপোর্টে যোগাযোগ করুন। আমাদের ভুল প্রমাণিত হলে ফ্রি রিপ্লেসমেন্ট দেওয়া হবে এবং কুরিয়ার খরচ PacklyFast বহন করবে।
পণ্য পছন্দ না হলে ফেরত দিতে পারব?
শুধুমাত্র ডেলিভারি প্রতিনিধির উপস্থিতিতেই ফেরত দিতে হবে, এবং সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জ গ্রাহককে দিতে হবে। ডেলিভারিম্যান চলে যাওয়ার পর কেবল “পছন্দ হয়নি” কারণে রিটার্ন নেওয়া হয় না।
রিফান্ড বা টাকা ফেরত পাওয়া যায়?
সাধারণত ক্যাশ রিফান্ড দেওয়া হয় না — ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট দেওয়া হয়। পণ্যটি স্টক আউট থাকলে এবং বিকল্প দেওয়া সম্ভব না হলে ৩–৭ কার্যদিবসের মধ্যে বিকাশ/নগদ/ব্যাংকে রিফান্ড দেওয়া হয়। দেখুন Return, Replacement & Refund Policy।
অর্ডার ট্র্যাক করব কীভাবে?
Track Order পেজ থেকে দেখতে পারবেন, অথবা হটলাইনে কল করলে আমরা জানিয়ে দেব।
সারাদেশে ডেলিভারি হয়?
হ্যাঁ। Steadfast ও Pathao কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় হোম ডেলিভারি দিই।
আরও সাহায্য প্রয়োজন?
- Websitepacklyfast.com
- Hotline / WhatsApp+8801331-122217
- সাপোর্ট সময়প্রতিদিন সকাল ৯:০০ – রাত ১১:০০
- Emailsupport@packlyfast.com
- ঠিকানাডিমলা, নীলফামারী, বাংলাদেশ
PacklyFast — বাংলাদেশের বিশ্বস্ত অনলাইন শপ — সাশ্রয়ী দামে মানসম্পন্ন পণ্য।